ব্রাহ্মণবাড়িয়ায় ভাতিজার দায়ের কোপে চাচার বাম হাতের কব্জি কর্তন

ব্রাহ্মণবাড়িয়ায় ভাতিজার দায়ের কোপে চাচার বাম হাতের কব্জি কর্তন

রূপচাঁন গোস্বামী হৃদয়, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমির মাটি কাটার হিসাব নিয়ে বিরোধের জেরে ভাতিজার দায়ের কোপে চাচার হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়নের চড়িলাম গ্রামে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে।
আহত ব্যক্তি মোঃ রফিকুল ইসলাম (৫০) ওই গ্রামের বাসিন্দা। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় মানুষ উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়,পরে সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় মানুষের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মোঃ রফিকুল ইসলাম ও তার ছোট ভাই দুধন মিয়ার মধ্যে জমির মাটি কাটাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন কথা কাটাকাটির একপর্যায়ে দুধন মিয়ার ছেলে বাইজিদ (২৫) ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে মোঃ রফিকুল ইসলামের ওপর হামলা চালায়। হামলায় তার বাম হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। অভিযুক্ত পরিবারের কেউ বাড়িতে নাই,এখনও পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
27 June 2025

ব্রাহ্মণবাড়িয়ায় ভাতিজার দায়ের কোপে চাচার বাম হাতের কব্জি কর্তন

নিউজ লিংক কমেন্টসে