জুনে করোনায় ২২ : ডেঙ্গুতে ১৯ জনের প্রাণহানী

জুনে করোনায় ২২ : ডেঙ্গুতে ১৯ জনের প্রাণহানী

চ্যানেল নিউজ ডেস্ক : চলতি বছরের জুন মাসে দেশে করোনায় আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ও ডেঙ্গু সংক্রান্ত জুন মাসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চলতি বছরে হঠাৎ করে করোনার প্রকোপ বেড়ে যায়। সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে আইসিডিডিআরবি নতুন দুটি সাব-ভ্যারিয়েন্ট এক্সএফজি এবং এক্সএফসি বৃদ্ধির তথ্য তুলে ধরেছে।

জুন মাসের প্রথম ১০ দিনে ১৪টি জিনোম সিকুয়েন্স করা হয়। এর মধ্যে ১২টিতেই এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, যা ওমিক্রন জেএন.১-এর একটি উপশাখা। সম্প্রতি যেসব নমুনা পাওয়া যাচ্ছে, এর প্রায় সবকটিতে এক্সএফজি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

চলতি বছরের জুনে ১ হাজার ৪০৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩৪ জন করোনা শনাক্ত হন। মৃত্যু হয় ২২ জনের। অবাক করার বিষয় হলো চলতি বছরে মারা যাওয়া ২২ জনই জুন মাসে মারা যান।

করোনা শুরুর পর থেকে দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ৯৩ জন। এরমধ্যে ২৯ হাজার ৫২১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে চলতি বছরের জুন মাস পর্যন্ত ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়েছে। মাসটিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ হাজার ৯৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

তথ্য মতে, জানুয়ারিতে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে। আর এক হাজার ১৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফেব্রুয়ারিতে ৩ জনের মৃত্যু এবং ৩৭৪ জন হাসপাতালে ভর্তি, মার্চে কারও মৃত্যু না হলেও ৩৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, এপ্রিলে ৭ জনের মৃত্যু এবং  ৭০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মে মাসে ৩ জনের মৃত্যু এবং এক হাজার ৭৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সবমিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ২৯৬ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৮৭ জন। মারা গেছেন ৪২ জন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
01 July 2025

জুনে করোনায় ২২ : ডেঙ্গুতে ১৯ জনের প্রাণহানী

নিউজ লিংক কমেন্টসে