চ্যানেল নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে কোটি মানুষের প্রাণ কেড়ে নেওয়া এক মরণব্যাধি এইডস। কার্যকর প্রতিষেধকের অভাবে এইচআইভি ভাইরাসজনিত এ রোগ প্রতিরোধের তেমন কোনো উপায় ছিল না এতদিন। তবে, এইচআইভি নিয়ন্ত্রণে এবার এক যুগান্তকারী সাফল্যের দেখা মিলেছে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) প্রথমবারের মতো এমন একটি ওষুধ অনুমোদন দিয়েছে, যা এইচআইভি প্রতিরোধে প্রায় শতভাগ কার্যকর।
যুগান্তকারী এ ওষুধটির নাম ‘লেনাক্যাপাভির’, যা বাণিজ্যিকভাবে পরিচিত ‘ইয়েজটুগো’ নামে। এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য ২০২২ সালে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন এবং ইউরোপীয় মেডিসিন এজেন্সি উভয়ই ওষুধটি অনুমোদন দিলেও চলতি বছরের ১৮ জুন ওষুধটি ইনজেকশন হিসেবে দুবার ব্যবহারের অনুমোদন দিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন। তাদের দাবি অনুযায়ী, এই ওষুধ বছরে মাত্র দুবার ইনজেকশনের মাধ্যমে গ্রহণ করলেই এইচআইভি ভাইরাস থেকে ৯৯.৯৯ শতাংশ সুরক্ষা মিলবে।
ওষুধটি তৈরি করেছে গিলিয়াড সায়েন্সেস নামের একটি প্রতিষ্ঠান। বিশ্বব্যাপী ওষুধটি স্বল্পমূল্যে সহজলভ্য করতে ইতোমধ্যে ছয়টি জেনেরিক ওষুধ প্রস্তুতকারকের সঙ্গে রয়্যালটিমুক্ত লাইসেন্স চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
Leave a Reply