রূপালী ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে ৫ দিন

রূপালী ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে ৫ দিন

চ্যানেল নিউজ ডেস্ক : ডেটা সেন্টার স্থানান্তর করার জন্য রূপালী ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ৫ দিন বন্ধ রাখা হবে। এ বিষয়ে অনুমতিও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আগামী ৪ থেকে ৮ জুলাই পর্যন্ত সব ধরনের সেবা বন্ধ রাখবে রূপালী ব্যাংক। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে রূপালী ব্যাংক পিএলসি সাময়িকভাবে বন্ধ রাখার সম্মতি দেওয়া হয়েছে।

এসংক্রান্ত নির্দেশনা বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Share this news as a Photo Card

শেয়ার করুন

One response to “রূপালী ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে ৫ দিন”

  1. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
01 July 2025

রূপালী ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে ৫ দিন

নিউজ লিংক কমেন্টসে