ট্রাম্পের বিরুদ্ধে মামলা করল ক্যালিফোর্নিয়া প্রশাসন

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করল ক্যালিফোর্নিয়া প্রশাসন

চ্যানেল নিউজ, ডেস্ক রিপোর্ট : অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে ডোনাল্ড ট্রাম্পের কঠোর নীতির জেরে টানা চারদিন ধরে বিক্ষোভে উত্তাল হয়ে আছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ শহর লস অ্যাঞ্জেলেস। বিক্ষোভ ছড়িয়ে পড়ছে নিউইয়র্ক সিটি, ফিলাডেলফিয়া এবং সান ফ্রান্সিসকোর মতো বড় শহরগুলোতেও। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়া রাজ্য প্রশাসন।

মামলায় অভিযোগ করা হয়েছে, রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা না করেই বিক্ষোভ কবলিত লস অ্যাঞ্জেলেসে হাজার হাজার ন্যাশনাল গার্ড ও ৭০০ মেরিন সেনা সদস্যকে মোতায়েন করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার রাজধানী সান ফ্রান্সিসকো শহরের ফেডারেল আদালতে এই মামলা দায়ের করা হয়। এতে ডোনাল্ড ট্রাম্প ছাড়াও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

অভিযোগপত্রে বলা হয়েছে, মার্কিন সংবিধান অনুসারে প্রেসিডেন্ট নিজের ইচ্ছে অনুযায়ী যুক্তরাষ্ট্রের কোথাও সেনা মোতায়েন করতে পারেন না। ফলে ক্যালিফোর্নিয়ার রাজ্যপ্রশাসনের সঙ্গে আলোচনা না করেই লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড ও সেনা মোতায়েনের মাধ্যমে সংবিধান বহির্ভূত কাজ করেছেন ট্রাম্প।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
10 June 2025

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করল ক্যালিফোর্নিয়া প্রশাসন

নিউজ লিংক কমেন্টসে