আজ পূর্ণিমার জন্মদিন

আজ পূর্ণিমার জন্মদিন

স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। বলতে গেলে শৈশবে অভিনয়ের প্রতি এক রকম ঝোঁক থেকেই নাম লেখান চলচ্চিত্রে। ‘এ জীবন তোমার আমার’ সিনেমা দিয়ে ১৯৯৮ সালে ঢালিউডে যাত্রা শুরু করেছিলেন তিনি। আজ ১১ জুলাই তার জন্মদিন। চট্টগ্রামের ফটিকছড়িতে জন্ম নেওয়া পূর্ণিমা মাত্র ১৫ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন। তখন স্কুলও শেষ হয়নি তার; অভিনয়ে আসেন মায়ের উৎসাহেই।

মা তাগিদ না দিলে কখনো অভিনয়ে আসা হতো না পূর্ণিমার। এর জন্য অভিনয় প্রসঙ্গ এলে মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বরাবরই। তিনি বলেন, ‘আমি আজীবন আমার মায়ের কাছে কৃতজ্ঞ থাকব। তিনি তাগিদ না দিলে আমি কখনো অভিনয়ে আসতাম না, পূর্ণিমা হয়ে উঠতাম না। আজ আমি যে, মা-ই তার মূল কারিগর।’

প্রথম সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয় করেই আলোচনায় আসেন তিনি। এরপর পেরিয়ে গেছে ২৭ বছর। এই দীর্ঘ ক্যারিয়ারে পূর্ণিমা উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা। সবচেয়ে বেশি জুটি বেঁধেছেন নায়ক রিয়াজের সঙ্গে। পাশাপাশি কাজ করেছেন মান্না, রুবেল, ফেরদৌস, শাকিব খান, আরিফিন শুভ, আমিন খানসহ প্রায় সব জনপ্রিয় নায়কের বিপরীতে।

শুধু বড় পর্দায় নয়, ছোট পর্দায়ও কাজ করেছেন পূর্ণিমা। জাহিদ হাসান পরিচালিত নাটক ‘লাল নীল বেগুনী’তে অভিনয় করে প্রশংসিত হন। উপস্থাপনাতেও পেয়েছেন জনপ্রিয়তা। রিয়্যালিটি শো- এর বিচারকও হয়েছেন, করছেন নিয়মিত বিজ্ঞাপন, মডেলিংও।

Share this news as a Photo Card

শেয়ার করুন

One response to “আজ পূর্ণিমার জন্মদিন”

  1. win789 says:

    Dịch vụ chăm sóc khách hàng của win789 hoạt động 24/7 qua nhiều kênh: live chat, Zalo, Telegram và hotline tiếng Việt. Đội ngũ CSKH được đào tạo bài bản, phản hồi nhanh và giải quyết tận gốc vấn đề. TONY01-27O

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
11 July 2025

আজ পূর্ণিমার জন্মদিন

নিউজ লিংক কমেন্টসে