করোনায় আরও একজনের মৃত্যু : নতুন শনাক্ত নেই

করোনায় আরও একজনের মৃত্যু : নতুন শনাক্ত নেই

চ্যানেল নিউজ ডেস্ক :  গত ২৪ ঘণ্টায় শনিবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (১৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময় নতুন করে কারও দেহে করোনাভাইরাস পাওয়া যায়নি। ফলে আক্রান্ত সংখ্যা ৬৭৫ (চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত) জন অপরিবর্তিত রয়েছে।

রোববার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ জন। একই সময়ে সারাদেশে ২১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তবে এর মধ্যে কারও শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান। ২০২২ সাল থেকে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসতে থাকে। একপর্যায়ে এটি শূন্যে নেমে আসে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
13 July 2025

করোনায় আরও একজনের মৃত্যু : নতুন শনাক্ত নেই

নিউজ লিংক কমেন্টসে