পাথর দিয়ে আঘাতকারী অভিযুক্ত ব্যক্তি পটুয়াখালীতে গ্রেপ্তার

পাথর দিয়ে আঘাতকারী অভিযুক্ত ব্যক্তি পটুয়াখালীতে গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি, চ্যানেল নিউজ : মিটফোর্ডে প্রকাশ্যে কংক্রিট বোল্ডার দিয়ে ব্যবসায়ী সোহাগকে হত্যা মামলার অন্যতম অভিযুক্ত একজনকে পটুয়াখালীর ইটবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার (১৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান এখনো চলমান থাকায় ধৃত ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে এই গ্রেপ্তারের মাধ্যমে আলোচিত সোহাগ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামির সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ জনে।

এর আগে, সোমবার (১৪ জুলাই) র‍্যাব-১১ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জের বন্দরের একটি এলাকা থেকে মামলার অন্যতম আসামি মো. নান্নু কাজী (৩৩) কে গ্রেপ্তার করা হয়।

গত ৯ জুলাই বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে নির্মমভাবে খুন হন ভাঙারি ব্যবসায়ী সোহাগ। প্রত্যক্ষদর্শীদের সামনে তাকে কংক্রিটের বড় বোল্ডার দিয়ে মাথা ও শরীরে বারবার আঘাত করে হত্যা করা হয়। ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়লে তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে।

ঘটনার পরদিন, ১০ জুলাই নিহত সোহাগের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নৃশংস এই হত্যাকাণ্ডকে ঘিরে তদন্ত জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দ্রুত সময়ের মধ্যেই বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
16 July 2025

পাথর দিয়ে আঘাতকারী অভিযুক্ত ব্যক্তি পটুয়াখালীতে গ্রেপ্তার

নিউজ লিংক কমেন্টসে