৫ আগস্ট সারাদেশে ব্যাংক বন্ধ

৫ আগস্ট সারাদেশে ব্যাংক বন্ধ

চ্যানেল নিউজ ডেস্ক রিপোর্ট : জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে সরকার ঘোষিত ছুটির দিন হওয়ায় আগামী ৫ আগস্ট সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক থেকে দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, বাংলাদেশ সরকার, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ২ জুলাই জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে নির্ধারণ করা হয়েছে এবং সে উপলক্ষে দেশের সব অফিস-আদালতের মতোই তফসিলি ব্যাংকগুলোকেও ছুটির আওতাভুক্ত করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৫ আগস্ট বন্ধ থাকবে দেশের সব তফসিলি ব্যাংক।

এ ছাড়া ৫ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে। তাই সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে আগেভাগে প্রস্তুতি নিতে এবং আর্থিক লেনদেন পরিকল্পনা করতে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, ব্যাংকগুলো জানিয়েছে ৫ আগস্ট ব্যাংক বন্ধ থাকলেও অনলাইন লেনদেন চালু থাকবে। পাশাপাশি এটিএম ও সিআরএম যন্ত্রের মাধ্যমে টাকা উত্তোলন ও জমা দেওয়া যাবে। ফলে অনলাইন ব্যবস্থায় ব্যাংকিং সেবা চালু থাকবে।

এর আগে, চলতি মাসের শুরুতে সরকার প্রতিবছর ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস ঘোষণা করে। দিনটিতে সাধারণ ছুটি থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন-সংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
17 July 2025

৫ আগস্ট সারাদেশে ব্যাংক বন্ধ

নিউজ লিংক কমেন্টসে