নেপালকে এক হালি গোল দিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালকে এক হালি গোল দিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

চ্যানেল নিউজ ডেস্ক : ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের লড়াই করছে বাংলাদেশ। আগের ৫ ম্যাচের সবকটিতেই দারুণ সব জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল আফঈদা খন্দকারের দল। তবে শিরোপা নিশ্চিত ছিল না। ট্রফি জয়ের মিশনে অলিখিত ফাইনালে আজ নেপালের বিপক্ষে মাঠে নামে লাল-সবুজের দল। কিংস অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে মোসাম্মত সাগরিকার অসাধারণ পারফর্ম্যান্সের সুবাদে নেপালকে উড়িয়ে শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ। ম্যাচে সাগরিকা একাই দিয়েছেন ৪ গোল, স্বাগতিকরাও পেয়েছে ৪-০ গোলের বিশাল এক জয়।

নেপালের বিপক্ষে এ ম্যাচে ড্র করতে পারলেই শিরোপা নিশ্চিত ছিল বাংলাদেশের। তবে পিটার বাটলারের শিষ্যরা শেষটা রাঙিয়ে রাখলেন বিশাল এক জয় দিয়েই। ম্যাচের শুরু থেকে নেপালকে চেপে ধরে স্বাগতিকেরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ এসেছিল। তবে তা থেকে লিড নিতে পারেনি বাংলাদেশ। তবে প্রথম গোলের দেখা পেতে খুব বেশি অপেক্ষাও করতে হয়নি।

সাত মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন সাগরিকা। পূজা দাসের বাড়ানো বল নেপালের গোলমুখে বাড়ান স্বপ্না। আর সেই বল ধরে দারুণ প্রচেষ্টায় প্রতিপক্ষের ডিফেন্ডারদের চোখ ফাঁকি দিয়ে জালে জড়ান সাগরিকা। এই নেপালের বিপক্ষে আগের ম্যাচেই লাল কার্ড দেখেছিলেন সাগরিকা। ফলে ৩ ম্যাচের নিষধাজ্ঞায় ছিলেন তিনি। তবে ফিরেই গোল করে উদ্দাম উদযাপনে তিনি বুঝিয়ে দেন কতটা গোলক্ষুধা তার।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
21 July 2025

নেপালকে এক হালি গোল দিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নিউজ লিংক কমেন্টসে