না ফেরার দেশে চিত্রনায়িকা সুবহা

না ফেরার দেশে চিত্রনায়িকা সুবহা

চ্যানেল নিউজ ডেস্ক রিপোর্ট : অবশেষে না ফেরার দেশে পারি জমালেন চিত্রনায়িকা তানিন সুবহা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ আট দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকার পর মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় অভিনেত্রীর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।

সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এর আগে গত ২ জুন থেকে ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তানিন সুবহাকে। তবে এই কয় দিনে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং অবনতি হয়।

দুদিন আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, তার ব্রেইন কাজ করছে না। সেজন্য তাকে ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করা হচ্ছে।

এদিকে, অভিনেত্রী তানিনের স্বামী হাসপাতালে অবস্থান না করায় সে সময় তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়নি। আজ তার স্বামীর সিদ্ধান্তের ভিত্তিতে লাইফ সাপোর্ট খুলে দিলে না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেত্রী।

তানিনের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তার স্মৃতিরোমন্থন করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট দিচ্ছেন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
10 June 2025

না ফেরার দেশে চিত্রনায়িকা সুবহা

নিউজ লিংক কমেন্টসে