জহিরুল ইসলাম সাগর, স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে ১৫৪ লিটার চোলাই মদসহ ৪ জন আটক হয়েছে।
শুক্রবার (০৮ আগষ্ট) রাত ১টা ৩০ মিনিটের দিকে আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভার রেলওয়ে পূর্ব কলোনীর পশ্চিম পাশে সুইপার কলোনীতে প্রবেশের রাস্তার উপর হতে ১৫৪ (একশত চুয়ান্ন) লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ৪ জনকে আটক করে।
আটককৃতরা হলো বড় বাজারের মৃত জলিল মিয়ার ছেলে মোঃ ইব্রাহীম (৩০), সুইপার কলোনীর মৃত যমুনা হরিজনের ছেলে রাজন হরিজন (৬৫), মৃত রাজু হরিজনের ছেলে সাগর হরিজন (৪০) এবং মৃত জীবন হরিজনের ছেলে সীমান্ত হরিজন (১৯), পিতা-মৃত জীবন হরিজন।
Leave a Reply