একদিনে গাজায় নিহত ৭২ : মোট প্রাণহানি ৬০ হাজার ছাড়াল

একদিনে গাজায় নিহত ৭২ : মোট প্রাণহানি ৬০ হাজার ছাড়াল

চ্যানেল নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজার উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন যেন কিছুতেই থামছে না। গতকালও (শুক্রবার) দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে অন্তত ৭২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৩১৪ জন। এতে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ৩৩০ জনে।

শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ৩৩০ জনে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৫২ হাজার ৩৫৯ জন ফিলিস্তিনি।

বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালে যেসব নিহত ও আহতকে আনা সম্ভব হয়েছে— কেবল তাদেরকেই ধরা হয়েছে হিসেবের মধ্যে। ধ্বংসস্তূপের তলায় এবং সড়কে এমন অনেক মৃতদেহ পড়ে আছে—যাদের হাসপাতালে আনা সম্ভব হয়নি। প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামের অভাব এবং ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ এজন্য দায়ী। ফলে ইসরায়েলি বাহিনীর অভিযানে আহত ও নিহতের মোট সংখ্যা আরও অনেক বেশি।

এদিন নিহত ৭২ জনের মধ্যে ১৬জন ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছে। কারণ, খাদ্য ও ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদেরও নির্বিচারে গুলি করছে ইসরায়েলি সেনারা। এ পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে গাজায় নিহত হয়েছেন মোট ১ হাজার ৭৭২ জন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
09 August 2025

একদিনে গাজায় নিহত ৭২ : মোট প্রাণহানি ৬০ হাজার ছাড়াল

নিউজ লিংক কমেন্টসে