জুলাই আন্দোলনে সক্রীয় অংশগ্রহণকারী নিউটন দাস ভারতের নাগরিক

জুলাই আন্দোলনে সক্রীয় অংশগ্রহণকারী নিউটন দাস ভারতের নাগরিক

চ্যানেল নিউজ ডেস্ক রিপোর্ট : ভারতের পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এক বিস্ময়কর তথ্য। ‘জুলাই বিপ্লব’ নামে বাংলাদেশে পরিচিত ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী ‘নিউটন দাস’ নামে এক যুবককে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় পাওয়া গেছে।

এ বিষয়টি নিয়ে ভারতীয় প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দপ্র তিবেদন প্রকাশ করেছে।

নিউটন দাস পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের ভোটার।

প্রতিবেদনে প্রকাশ, এলাকাটি সুন্দরবন সংলগ্ন সীমান্তবর্তী অঞ্চল। ২০২৩ সালের ৫ আগস্ট বাংলাদেশের সরকারবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া এই তরুণের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ছবিতে তাকে ঢাকার রাস্তায় লাঠি হাতে বিক্ষোভরত অবস্থায় দেখা যায়।

তবে নিউটন দাস নিজেকে ভারতের নাগরিক বলেই দাবি করছেন।

তিনি এক ভিডিও বার্তায় বলেন, পৈতৃক সম্পত্তির জটিলতা মেটাতে আমি ২০২৪ সালে বাংলাদেশে যাই এবং হঠাৎ করেই আন্দোলনের মধ্যে জড়িয়ে পড়ি। আমি ২০১৪ সাল থেকে কাকদ্বীপের ভোটার। ২০১৭ সালে ভোটার কার্ড হারিয়ে ফেলি, পরে ২০১৮ সালে স্থানীয় তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার সহায়তায় নতুন কার্ড পাই।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
11 June 2025

জুলাই আন্দোলনে সক্রীয় অংশগ্রহণকারী নিউটন দাস ভারতের নাগরিক

নিউজ লিংক কমেন্টসে