দেবাশীষ মজুমদার, চ্যানেল নিউজ : ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য অবৈধভাবে গুদামজাত ও বিক্রির অভিযোগে আজ সোমবার সন্ধ্যা ৬টায় সদরঘাট আর্মি ক্যাম্পের উদ্যোগে আলমগঞ্জ, মেল বারেক, গেন্ডারিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে তিনটি গুদামে বিপুল পরিমাণ টিসিবি’র পণ্য অবৈধভাবে মজুত থাকার প্রমাণ মেলে। সেখান থেকে মোট ৫৪৪ বস্তা চাল, ৯৪ বস্তা আটা এবং ৭১ বস্তা মসুর ডাল জব্দ করা হয়।
এ ঘটনায় সাতজন ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসাধু ব্যবসায়ীরা গরিব মানুষের জন্য সরকার বরাদ্দকৃত এসব পণ্য কালোবাজারে বিক্রি করে আসছিলেন।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Leave a Reply