বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল শ্রীলঙ্কা

বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল শ্রীলঙ্কা

চ্যানেল নিউজ স্পোর্টস ডেস্ক : নিয়ন্ত্রিত বোলিং করেছিল বাংলাদেশ। তারপরও শুরুতে আক্রমণাত্মক ব্যাটিংয়ে লঙ্কানদের বড় রানের ভিত গড়ে দিয়েছিলেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস।

কিন্তু মাঝের ওভারগুলোতে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। বিশেষ করে স্পিনাররা দুর্দান্ত বোলিং করেছেন। তবে স্লগ ওভারে মুস্তাফিজ ছাড়া আর কেউই নিয়ন্ত্রিত বোলিং করতে পারেনি। তাতে দেড়শ ছাড়ান সংগ্রহ পেয়েছে লঙ্কানরা।

দুবাইতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬৪ রান করেছেন দাসুন শানাকা।

পাওয়ার প্লেতে ৫৩ রান তোলা শ্রীলঙ্কা পরের ৬ ওভারে তুলতে পেরেছিল মোটে ৩০ রান। সেই দল শেষ ৫ ওভারে তুলেছে ৫৩ রান।

১৬৯ রানের লক্ষ্য। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশ এত রানের লক্ষ্য ছুঁয়ে জেতেনি কখনো। বাংলাদেশ সর্বোচ্চ ১৪৪ রান তাড়া করে জিতেছে এবারের এশিয়া কাপেই হংকংয়ের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য ছুঁয়ে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
20 September 2025

বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল শ্রীলঙ্কা

নিউজ লিংক কমেন্টসে