পাকিস্তানের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

পাকিস্তানের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

চ্যানেল নিউজ ডেস্ক : সুপার ফোর আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে দলে দুটি পরিবর্তন এনেছিল ভারত। রোববার (২১ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। এই ম্যাচের আগে আলোচনায় কেমন হতে পারে টিম ইন্ডিয়ার একাদশ।

ভারতীয় বেস কিছু গণমাধ্যম জানিয়েছে, ওমানের বিরুদ্ধে ম্যাচে যে দুই ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছিল তারা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে একাদশে ফিরবেন। এছাড়া আরও একটি পরিবর্তন আসতে পারে ভারত দলে। একনজরে দেখে নিন পাকিস্তানের বিপক্ষে ম্যাচে কারা ভারতের একাদশে থাকতে পারেন-

ভারতের উদ্বোধনী জুটিতে অভিষেক শর্মা আর শুভমান গিল যে থাকছেন তা নিশ্চিত। অভিষেক গ্রুপ পর্বে তিন ম্যাচেই রান করেছেন। তবে দলের সহ অধিনায়ক গিল এখন পর্যন্ত বলার মতো ইনিংস খেলতে পারেননি। তাই কিছুটা চাপে থাকবেন তিনি। তিন নম্বরে যথারীতি ফিরবেন তিলক ভার্মা।

ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব চার নম্বরে ব্যাট করবেন। গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে রান করা এই ব্যাটারের ওপরই নির্ভর করবে ভারতের ইনিংসের এগিয়ে যাওয়া। তার পরই নামবেন সাঞ্জু স্যামসন। ওমানের বিরুদ্ধে তিনে নামলেও পাকিস্তানের বিপক্ষে তার পাঁচে খেলার সম্ভাবনাই বেশী।

চলতি আসরে বল হাতে দারুণ করছেন হার্দিক পান্ডিয়া। তিনি, শিভম দুবে আর রিঙ্কু সিং ছয় থেকে আট নম্বরের মাঝে ব্যাট করবেন। ওমানের বিরুদ্ধে সবশেষ ম্যাচে অক্ষর প্যাটেল মাথায় চোট পেয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে তার খেলা অনিশ্চিত। অক্ষর না খেললে রিঙ্কুর খেলার সম্ভাবনা বেশি।

Share this news as a Photo Card

শেয়ার করুন

2 responses to “পাকিস্তানের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
21 September 2025

পাকিস্তানের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

নিউজ লিংক কমেন্টসে