টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

চ্যানেল নিউজ স্পোর্টস ডেস্ক : শঙ্কাই সত্যি হলো দিনশেষে। ভারতের বিপক্ষে অধিনায়ক লিটন দাসকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। লিটনের পরিবর্তে নেতৃত্বের ভার আজ জাকের আলীর কাঁধে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আইসিসির একাডেমি মাঠে পরশু অনুশীলনের শুরুতে লিটনকে বেশ হাসিখুশিই দেখাচ্ছিল। এশিয়া কাপে দল ভালো খেলছে। তিনি নেতৃত্বও দিচ্ছেন সামনে থেকে। সেই লিটনকে নিয়ে চিন্তার কারণ—চোট। ভারত ম্যাচের আগে তিন দিন বিরতি পেয়েছে বাংলাদেশ। লিটনরা অনুশীলন করেছেন এক দিন। পরশু অনুশীলনের শুরুতে ঠিকঠাকই ছিলেন লিটন। ব্যাটিং অনুশীলনের সময় পাঁজরের পাশের পেশিতে চোট পাওয়ার পর আর ব্যাটিং করেননি তিনি। তখনই নেটের পাশে শুয়ে পড়েন, তাঁকে শুশ্রূষা করতে দেখা যায় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম ও প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে।

আজ টসের আগেও অনুশীলনে গা গরম করতে দেখা যায়নি লিটনকে। লিটন ছাড়াও দলে পরিবর্তনের দেখা মিলেছে। শেখ মেহেদী, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদকে বাদ দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে নেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমন, সাইফউদ্দিন, রিশাদ হোসেন ও সাইফউদ্দিন।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, জাকের আলী (অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান।

Share this news as a Photo Card

শেয়ার করুন

3 responses to “টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
24 September 2025

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিউজ লিংক কমেন্টসে