জহিরুল ইসলাম সাগর, চ্যানেল নিউজঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা মোরাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, বিদেশ যাওয়ার চেষ্টা করলে মামলা থাকার কারণে ইমিগ্রেশন পুলিশ প্রথমে তাকে আটক করে। এরপর আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া করেন। আখাউড়া থানা পুলিশের একটি দল ঢাকার পথে রওনা হয় সাবেক ভাইস চেয়ারম্যান মোরাদকে আনার জন্য।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মোরাদ হোসেন বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত মোরাদ রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে গা-ঢাকা দিয়ে ছিলেন, কেউ কেউ বলেছেন বিদেশে গিয়েছিল এবং দেশে এসে এবার ভারতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।
https://shorturl.fm/NcVZP