আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

চ্যানেল নিউজ স্পোর্টস ডেস্ক : নারী প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এবারের আসরের পর্দা উঠছে আগামী ৯ জানুয়ারি।

ডব্লিউপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পরের দিন, ১০ জানুয়ারি মাঠে নামবে ইউপি ওয়ারিয়র্জ এবং গুজরাট জায়ান্টস।

প্রতিযোগিতার প্রথম পর্ব ৯ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় পর্ব শুরু হবে ১৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। লিগ পর্যায়ে মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এলিমিনেটর খেলা হবে ৩ ফেব্রুয়ারি এবং ফাইনাল ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

বিসিসিআই জানিয়েছে, এবারের আসরে ১৯৪ জন ভারতীয়সহ মোট ২৭৭ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন।

এবারের নারী আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজির দলে সুযোগ পাননি। গত ২৭ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত নিলামে অংশ নিয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার-রাবেয়া খান, মারুফা আক্তার ও স্বর্ণা আক্তার। যদিও রাবেয়া ও মারুফাকে নিলামে তোলা হয়েছিল, কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের দলে নেওয়ার আগ্রহ দেখায়নি। স্বর্ণা আক্তারের নামই নিলামে অন্তর্ভুক্ত করা হয়নি।

Share this news as a Photo Card

শেয়ার করুন

One response to “আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
30 November 2025

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

নিউজ লিংক কমেন্টসে