বিজয় দিবসের আবেগে ভাসছে দেশের শোবিজ অঙ্গন

বিজয় দিবসের আবেগে ভাসছে দেশের শোবিজ অঙ্গন

চ্যানেল নিউজ ডেস্ক : বাংলাদেশের ইতিহাসে আজ এক গৌরবময় দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, অগণিত ত্যাগ আর লাখো শহীদের আত্মদানের বিনিময়ে অর্জিত মহান বিজয় দিবস আজ। লাল-সবুজের পতাকায় মুখর দেশ, বিজয়ের আবেশে উদ্‌যাপিত হচ্ছে ১৬ ডিসেম্বর।

এই ঐতিহাসিক দিনে সাধারণ মানুষের পাশাপাশি আবেগে ভাসছে দেশের শোবিজ অঙ্গনও। সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়ছোঁয়া বার্তা ও স্মৃতিচারণায় মহান বিজয় দিবসকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন জনপ্রিয় তারকারা।

দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বিজয় দিবস উপলক্ষে নিজের ভাবনা শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

তিনি লিখেছেন, ‘বিজয় দিবস, তোমাকে অভিবাদন। সমস্ত দেশবাসীর লড়াইয়ের মধ্য দিয়ে তুমি জন্ম দিয়েছ বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন রাষ্ট্র।’

আরও লিখেছেন, ‘তোমার প্রতি আমাদের ঋণ আমরা বিন্দুমাত্র শোধ করতে পারিনি। এই ঋণের সামান্য প্রতিদান হবে সেই দিন, যেদিন বাংলাদেশকে আমরা প্রতিটি মানুষের জন্য একটি ন্যায্য ও সাম্যের রাষ্ট্র করে তুলতে পারব।’

এদিকে চিত্রনায়িকা শবনম বুবলী বিজয় দিবস উদ্‌যাপন করেছেন ভিন্ন আবহে। নিজের সন্তান শেহজাদ খান বীরের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের প্রতিচ্ছবি তুলে ধরেছেন তিনি। লাল-সবুজ পতাকাসহ মা-ছেলের সেই স্নিগ্ধ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে বুবলী লিখেছেন, ‘মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

এ ছাড়া জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা কুসুম শিকদারও বিজয় দিবসের আনন্দ ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। সংক্ষিপ্ত তবে আন্তরিক এক পোস্টে তিনি লিখেছেন, ‘মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
16 December 2025

বিজয় দিবসের আবেগে ভাসছে দেশের শোবিজ অঙ্গন

নিউজ লিংক কমেন্টসে