সমু চৌধুরীর গামছা পরা ছবি ভাইরাল

সমু চৌধুরীর গামছা পরা ছবি ভাইরাল

ময়মনসিংহ প্রতিনিধি, চ্যানেল নিউজ : ময়মনসিংহে শাহ্ মিসকিনের মাজারে গামছা পরা অবস্থায় গাছের নিচে শুয়ে থাকতে দেখা গেছে বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা সমু চৌধুরীকে। স্থানীয় বাসিন্দা মো. আল মামুন হৃদয় ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে জেলার গফরগাঁও পাগলা থানা মুখী এলাকার শাহ্ মিসকিনের মাজারে এই ঘটনায় এলাকাজুড়ে হৈচৈ পড়ে যায়।

এরপরই পাগলা থানা পুলিশ ঘটনাটি জানতে পেরে ওই মাজারে গিয়ে সমু চৌধুরীর খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পায় বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম।

তিনি বলেন, ‘গতকাল বিকেলে সমু চৌধুরী মিসকিন শাহ’র মাজারে এসেছেন। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।’

আল মামুন হৃদয় বলেন, ‘আমি মাজারে গিয়ে দেখি গামছা পড়া অবস্থায় নাট্যকার সমু চৌধুরী গাব গাছের নিচে একটি পাঠিতে শুয়ে আছেন। আমি ভেবেছিলাম উনি মানসিক ভারস্যাম্যহীন হয়ে এখানে আছেন।’

Share this news as a Photo Card

শেয়ার করুন

One response to “সমু চৌধুরীর গামছা পরা ছবি ভাইরাল”

  1. Clustering says:

    সমু চৌধুরীর এই ঘটনা সত্যিই আশ্চর্যজনক। তিনি একজন প্রখ্যাত নাট্যকার ও অভিনেতা, তার এমন অবস্থায় থাকা দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা তার অবস্থা নিয়ে উদ্বিগ্ন, এবং পুলিশও ঘটনাটি তদন্ত করেছে। আশা করা যায়, তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। তিনি কেন মাজারে গামছা পরা অবস্থায় শুয়ে ছিলেন? WordAiApi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
12 June 2025

সমু চৌধুরীর গামছা পরা ছবি ভাইরাল

নিউজ লিংক কমেন্টসে