বিপিএল ২০২৬: ঢাকা ক্যাপিটালসের অধিনায়কত্ব পেলেন মিঠুন

বিপিএল ২০২৬: ঢাকা ক্যাপিটালসের অধিনায়কত্ব পেলেন মিঠুন

চ্যানেল নিউজ ডেস্ক : বিপিএলের গত আসরে তরুণ নির্ভর একটি দল নিয়ে চিটাগং কিংসকে ফাইনালে তুলেছিলেন মোহাম্মদ মিথুন। তাই আসন্ন বিপিএলের ১২তম আসরকে সামনে রেখে তার উপরেই ভারসা রেখেছে ঢাকা ক্যাপিটালসের ম্যানেজমেন্ট।

রোববার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে মিথুনকে অধিনায়ক করার বিষয়টি নিশ্চিত করেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্ট শুরুর আগে প্রথম অনুশীলনে মিঠুনের কাঁধে অধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছে তারা।

বেশ কয়েক বছর ধরে জাতীয় দলে না থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই খেলছেন মিঠুন। পারফর্ম করার পাশাপাশি বেশ কয়েকটি দলকে নেতৃত্বও দিয়েছেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। বিপিএলের গত আসরে চিটাগং কিংসের অধিনায়ক ছিলেন তিনি।

মিঠুনের অধীনে বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনালেও উঠে তারা। যদিও ফরচুন বরিশালের কাছে হেরে শিরোপা খুইয়েছে চিটাগং। এ ছাড়াও বিপিএলে সিলেট স্ট্রাইকার্সকেও নেতৃত্ব দিয়েছেন তিনি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক ছিলেন।

এ ছাড়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেডের অধিনায়ক ছিলেন তিনি। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) মিঠুন নেতৃত্ব দিয়েছেন খুলনা বিভাগকেও। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অধিনায়কত্ব করার অভিজ্ঞতা থাকায় তাঁর উপর ভরসা রেখেছে ঢাকা।

অধিনায়কত্ব পেয়ে মিঠুন বলেন, আমি প্রথমে ঢাকা ক্যাপিটালস ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। উনারা আমাকে যোগ্য মনে করেছেন। আমাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আমার দলকে একসাথে রাখার চেষ্টা করব।

ঢাকার কর্ণধার আতিক ফাহাদ বলেন, আমাদের প্রত্যেকটা খেলোয়াড়ই অধিনায়কত্ব করার যোগ্য। আমাদের সাইফ, তাসকিন, ইমাদ ওয়াসিমসহ আরও অনেকে আছে। আমাদের ম্যানেজমেন্ট বা কোচিং প্যানেলকে কষ্ট পোহাতে হয়েছে অধিনায়কত্ব কাকে দিব। গতবার সে দলকে ফাইনালে নিয়ে গিয়েছিল। আমাদেরও যেহেতু শিরোপা জেতার ইচ্ছে আছে। সেই পরিকল্পনা থেকেই আমাদের কোচিং প্যানেল সিদ্ধান্ত নিয়েছে মিঠুন ভাইকে অধিনায়কত্ব দেওয়ার।

ঢাকা ক্যাপিটালস স্কোয়াড
সরাসরি চুক্তি: তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস, উসমান খান, ইমাদ ওয়াসিম, ওডিন স্মিথ এবং রহমানউল্লাহ গুরবাজ।

নিলাম থেকে: শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, ময়নুল ইসলাম, দাসুন শানাকা, জুবাইদ আকবরী।

Share this news as a Photo Card

শেয়ার করুন

One response to “বিপিএল ২০২৬: ঢাকা ক্যাপিটালসের অধিনায়কত্ব পেলেন মিঠুন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
21 December 2025

বিপিএল ২০২৬: ঢাকা ক্যাপিটালসের অধিনায়কত্ব পেলেন মিঠুন

নিউজ লিংক কমেন্টসে