ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ১টি ট্রাকসহ ০২ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ী জব্দ করেছে।
বিজিবি সূত্র জানায়, গতকাল ২২ ডিসেম্বর সোমবার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১টি ট্রাকসহ ১৯৮৩ পিস ভারতীয় শাড়ী জব্দ করে যার আনুমানিক মূল্য ২ কোটি ১০ লক্ষ টাকা।
এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি থাকবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।
Leave a Reply