শনিবার খোলা থাকবে ব্যাংক

শনিবার খোলা থাকবে ব্যাংক

চ্যানেল নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের জামানত ও ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ জমা দেয়ার সুবিধার্থে আগামী শনিবার (২৭ ডিসেম্বর) সারা দেশের সব তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচন কমিশনের (ইসি) চিঠি পেয়ে এই নির্দেশ দেয়া হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক আ ন ম মঈনুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ইসি সচিবালয়ের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জামানত এবং ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমাদানের সুবিধার্থে আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) তফসিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ জারি করা হলো।

আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) খ্রিষ্টধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড় দিন উপলক্ষে সরকারি ছুটি। পরের দুদিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ। অন্যদিকে ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। টানা তিন দিন ব্যাংক বন্ধ  থাকলে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে সমস্যা হবে এমন পর্যবেক্ষণ জানিয়ে শনিবার তফসিলি ব্যাংক খোলা রাখতে চিঠি দেয় নির্বাচন কমিশন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
24 December 2025

শনিবার খোলা থাকবে ব্যাংক

নিউজ লিংক কমেন্টসে