সালমার দ্বিতীয় দাম্পত্য জীবনেও বিচ্ছেদ !

সালমার দ্বিতীয় দাম্পত্য জীবনেও বিচ্ছেদ !

চ্যানেল নিউজ ডেস্ক : লোকসংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় দাম্পত্য জীবনেও বিচ্ছেদ ঘটেছে। তার স্বামী আইনজীবী সানাউল্লাহ নূর সাগর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে সানাউল্লাহ নূর সাগর জানান, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই সালমার সঙ্গে তার বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে। তিনি লেখেন, চিন্তা, মানসিকতা ও মতের অমিলের কারণেই তাঁদের পথ আলাদা হয়েছে। তবে এই বিচ্ছেদে একে অপরের প্রতি সম্মান ও মর্যাদা বজায় রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে যেন কেউ নেতিবাচক মন্তব্য না করেন—এমন অনুরোধও জানান তিনি।

একই পোস্টে তাদের একমাত্র কন্যাসন্তানের প্রসঙ্গ তুলে সানাউল্লাহ নূর লেখেন, দাম্পত্য সম্পর্কের অবসান হলেও সন্তানের মা হিসেবে সালমা আজীবন তার কাছে সম্মান ও মর্যাদার জায়গায় থাকবেন। জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
31 December 2025

সালমার দ্বিতীয় দাম্পত্য জীবনেও বিচ্ছেদ !

নিউজ লিংক কমেন্টসে