শ্রীলঙ্কা মিশনের প্রস্তুতিতে টাইগাররা

শ্রীলঙ্কা মিশনের প্রস্তুতিতে টাইগাররা

স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : সারাদেশে পালিত হল পবিত্র ঈদুল আজহা। বাকিদের মতো এই সময়ে ছুটিতে ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররাও।

তবে খুব বেশি দিন বিশ্রামে থাকার সুযোগ মিলছে না তাদের। সামনে যে শ্রীলঙ্কা সফর! চলতি মাসের ১৭ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তাদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ।

এই সিরিজকে সামনে রেখে রোববার থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টা থেকে শুরু হয়েছে প্রস্তুতি। প্রথম দিন থেকেই ক্রিকেটারদের সঙ্গে থাকবেন দলের পুরো কোচিং স্টাফ।

আগামীকালও অনুশীলন চলবে, এরপর বুধবার ও বৃহস্পতিবার হবে লাল বলের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচে অংশ নেবেন জাতীয় দলের টেস্ট স্কোয়াড এবং বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। ম্যাচ শেষেই ১৩ জুন শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে ফেরা পেসার এবাদত হোসেন দলের বড় চমক। প্রায় দুই বছর পর টেস্ট স্কোয়াডে ফিরেছেন তিনি।

একনজরে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, আনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
09 June 2025

শ্রীলঙ্কা মিশনের প্রস্তুতিতে টাইগাররা

নিউজ লিংক কমেন্টসে