এমপিওভুক্ত হচ্ছে নতুন ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হচ্ছে নতুন ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

চ্যানেল নিউজ ডেস্ক : দেশের এক হাজার ৭১৯টি বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিগগিরই এমপিওভুক্ত হতে যাচ্ছে। আগামী সপ্তাহে এসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত করে প্রজ্ঞাপন জারি হতে পারে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্তির লক্ষ্যে ইতিমধ্যেই ৬৭০ কোটি টাকা বরাদ্দ অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

এমপিওভুক্তির প্রাথমিক তালিকায় নিম্ন-মাধ্যমিকের ৪৭১টি, মাধ্যমিক ৬২৩টি, উচ্চ মাধ্যমিক ১০৫টি এবং স্কুল ও কলেজ ১৪৫টি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া ৭৮টি দাখিল, ২০২টি আলিম এবং ৩৫টি ফাজিল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান এই তালিকায় অন্তর্ভুক্ত।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, তিন হাজারের বেশি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আবেদন করেছিল। এর মধ্যে প্রাথমিকভাবে এক হাজার ৭১৯টি প্রতিষ্ঠান বাছাই করা হয়েছে।

তবে এটি চূড়ান্ত তালিকা নয়। চূড়ান্ত বাছাই থেকে কিছু প্রতিষ্ঠান বাদ যেতে পারে। মূলত অর্থ মন্ত্রণালয় কত টাকা বরাদ্দ দেয়, সেটিই চূড়ান্ত তালিকার ওপর নির্ভর করবে।

শেয়ার করুন

One response to “এমপিওভুক্ত হচ্ছে নতুন ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536