ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, চ্যানেল নিউজ : আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর, সরাইল ও আশুগঞ্জ থানায় নির্বাচনে নিয়োজিতব্য পুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সংক্রান্ত ব্রীফিং অনুষ্ঠিত হয়।
আজ সোমবার ৯ ফেব্রুয়ারি ২০২৬ সংশ্লিষ্ট থানা এলাকায় এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং-এ নির্বাচনে নিয়োজিতব্য অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে করণীয় ও বর্জনীয়সহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ।
এছাড়াও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে জেলার সার্বিক নিরাপত্তা ও আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।
Leave a Reply