ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী

ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী

চ্যানেল নিউজ ডেস্ক : চলতি সপ্তাহ শেষেই ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হামলা চালানোর অনুমোদন দেবন কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এখনও বাকি।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন-কে এ খবর জানিয়েছেন।

কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে সম্প্রতি কয়েকদিনে উল্লেখযোগ্যসংখ্যক মার্কিন যুদ্ধবিমান ও বিমানবাহী রণতরী মোতায়েন করে সামরিক শক্তি বাড়ানোর পর হোয়াইট হাউজকে এক ব্রিফিংয়ে বলা হয়েছে যে, সামরিক বাহিনী এ সপ্তাহ শেষেই হামলা চালাতে প্রস্তুত।

তবে একজন কর্মকর্তা বলেছেন, ট্রাম্প ব্যক্তিগতভাবে সামরিক ব্যবস্থা নেওয়ার পক্ষে এবং বিপক্ষেও যুক্তি দিয়েছেন। সবচেয়ে ভাল কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সে বিষয়ে তিনি উপদেষ্টা ও মিত্রদের মতামতও নিয়েছেন।

বুধবার হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে প্রশাসনের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা ইরান পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন।

একই দিনে ট্রাম্পকে ব্রিফিং দেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার। তারা আগের দিন ইরানের সঙ্গে হওয়া পরোক্ষ আলোচনার বিষয়েও ট্রাম্পকে অবহিত করেন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
19 February 2026

ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী

নিউজ লিংক কমেন্টসে