‎রাজধানীতে বোরকা পড়ে এসে সমন্বয়ককে কুপিয়ে জখম

‎রাজধানীতে বোরকা পড়ে এসে সমন্বয়ককে কুপিয়ে জখম

চ্যানেল নিউজ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তের হামলায় মো. ইব্রাহিম নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুর থানা ছাত্র সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় ময়ূর ভিলা সংলগ্ন নূর মসজিদের পাশের একটি চায়ের দোকানে বসেছিলেন ইব্রাহিম। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা করে কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়। ঘটনার সময় একজনের পরনে বোরকা ছিল, অন্যজনের মুখে মাক্স ছিল।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ইব্রাহিম জুলাই আন্দোলন চলাকালে সংঘটিত একটি ছাত্র হত্যা মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। পাশাপাশি তিনি মোহাম্মদপুর থানা ছাত্র সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি (অপারেশন) মফিজ উদ্দিন মোবাইলে বলেন, একজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে, আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে ভুক্তভোগীকে সর্বোচ্চ আইনের সহায়তা দেওয়া হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ মাঠে কাজ করছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
23 February 2026

‎রাজধানীতে বোরকা পড়ে এসে সমন্বয়ককে কুপিয়ে জখম

নিউজ লিংক কমেন্টসে