ইরানের হামলায় শত্রুপক্ষের হতাহতের সংখ্যা জানা গেল

ইরানের হামলায় শত্রুপক্ষের হতাহতের সংখ্যা জানা গেল

স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে শুক্রবার রাতে ‘অপারেশন ট্রু প্রমিস-৩ নামে’ অভিযান শুরু করেছে ইরান। তেহরানের মিসাইলে ইসরায়েলের রাজধানী জেরুজালেম ও গুরুত্বপূর্ণ শহর তেল আবিবসহ বিভিন্ন স্থাপনায় সরাসরি আঘাত হেনেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ জুন) টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানায়, মধ্য ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। এ ঘটনায় অন্তত দুইজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর, বাকিদের সামান্য আঘাত রয়েছে। তাদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলের শেবা মেডিকেল সেন্টার জানিয়েছে, ইরানের হামলায় আহত ৪৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ২৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

সিএনএন জানিয়েছে, ইরানের হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকা পড়েছেন। ঘটনাস্থলে কয়েক ডজন উদ্ধারকর্মী এবং সামরিক কর্মীদের দেখা গেছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
14 June 2025

ইরানের হামলায় শত্রুপক্ষের হতাহতের সংখ্যা জানা গেল

নিউজ লিংক কমেন্টসে