আশুগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আশুগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তানভীর হাসান তৌফিক,  স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সুধীজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আশুগঞ্জ প্রেস ক্লাবের উদ্যােগে আশুগঞ্জ বাজারের স্থানীয় ভেনিস বাংলা চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া।

অনুষ্ঠানে আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ,কে,এম শফিকুল আলম চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর শাহজাহান ভূঁইয়া, ক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, এনসিপির প্রধান সমন্বয়ক আমিনুর ইসলাম ডালিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন ক্লাবের সাবেক সভাপতি মোজাম্মেল হক। এতে দেশ ও জাতির সুখ শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আড়াইসিধা কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নুরুল ইসলাম।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
07 March 2026

আশুগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ লিংক কমেন্টসে