পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত

পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : আনন্দঘন পরিবেশে পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আয়োজিত মৌসুমী ফল উৎসব ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

২০২৫ সালের এ আয়োজনে রিপোর্টার্স ইউনিটির সদস্য ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে করে তোলে স্মরণীয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সমাজসেবা ও দৈনিক স্বাধীন কণ্ঠ পত্রিকার সম্পাদক এবং ইউনিটির উপদেষ্টা নয়ন, ইউনিটির প্রেসিডেন্ট সাইফুল ইসলামসহ অন্যান্য সদস্য ও সাংবাদিক নেতৃবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরান ঢাকা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন ও প্রচার সম্পাদক মো. রনি হোসেন।

ফল উৎসবটি মৌসুমী ফলের বৈচিত্র্য, প্রাণবন্ত আড্ডা ও বন্ধুত্বের উষ্ণতায় পরিপূর্ণ ছিল। আয়োজনটি সাংবাদিকদের মাঝে সৌহার্দ্য ও ঐক্যের এক সুন্দর উদাহরণ হিসেবে প্রশংসিত হয়।

Share this news as a Photo Card

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : চ্যানেল ওয়ান বাংলা টিভির সম্পাদক ও পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের মুখপাত্র সাংবাদিক দেবাশীষ মজুমদার দিপুর পিতা ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন।

তিনি আজ সোমবার ১৫ মার্চ বেলা ১১ টার সময় নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে সাংবাদিক সমাজ ও সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সাংবাদিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এদিকে সাংবাদিক দেবাশীষ মজুমদার দিপুর পিতার মৃত্যুতে দৈনিক চ্যানেল নিউজ ও চ্যানেল নিউজ অনলাইনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

সাংবাদিক দেবাশীষ মজুমদার দিপুর পিতৃ বিয়োগ : এলাকায় শোকের ছায়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
04 July 2025

পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত

নিউজ লিংক কমেন্টসে