আপিল করবে দুদক : টিউলিপের ফ্ল্যাট জালিয়াতির মামলা হাইকোর্টে স্থগিত

আপিল করবে দুদক : টিউলিপের ফ্ল্যাট জালিয়াতির মামলা হাইকোর্টে স্থগিত

চ্যানেল নিউজ ডেস্ক : শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ফ্ল্যাট জালিয়াতি মামলার কার্যক্রম স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট। সম্প্রতি হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। তবে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

গত ৮ জুলাই বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি এসকে তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ শাহ মো. খসরুজ্জামান নামে এক আসামির আবেদনে রুল জারির পাশাপাশি তিন মাসের জন্য মামলাটিতে এ স্থগিত আদেশ দেন।

এর আগে গুলশানে ইস্টার্ন হাউজিংকে অনৈতিকভাবে প্লট নির্মাণের সুযোগ করে দিয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক একই ভবনে বিনিমূল্য ফ্ল্যাট গ্রহণ করেন বলে অভিযোগ ওঠে। চলতি বছরের ১৫ এপ্রিল এ ঘটনায় টিউলিপের সিদ্দিকের পাশাপাশি রাজউকের সাবেক দুই কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার তদন্ত যখন একেবারে শেষ পর্যায়ে, তখনই আইনজীবীর এক চিঠিতে হতবাক দুদক।

চিঠিতে বলা হয়, আসামি শাহ খসরুজ্জামানের রিটের প্রেক্ষিতে গত ৮ জুলাই হাইকোর্ট মামলাটি তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছে। উচ্চ আদালতের আদেশের কারণে থমকে গেছে টিউলিপের মামলার পুরো তদন্ত কাজ।

দুদকের আইনজীবী এম এ আজিজ খান বলেন, তদন্ত চলাকালে স্থগিতাদেশ অপ্রত্যাশিত। এতে তদন্ত কাজটিই বন্ধ হয়ে যেতে পারে। এ কারণে আপিল করা হবে, যাতে তদন্ত শেষে চার্জশিট হলে আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তবে লিখিত আদেশে পুরো মামলা নয়, শুধুমাত্র পিটিশনার হিসেবে খসরুজ্জামানের বিরুদ্ধে তদন্ত বন্ধে নির্দেশনা দেওয়া হতে পারে বলে জানান এই আইনজীবী।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
13 July 2025

আপিল করবে দুদক : টিউলিপের ফ্ল্যাট জালিয়াতির মামলা হাইকোর্টে স্থগিত

নিউজ লিংক কমেন্টসে