ব্রাহ্মণবাড়িয়ায় ২১ জন সাংবাদিকের মাঝে সাড়ে ১১ লক্ষ টাকার চেক বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় ২১ জন সাংবাদিকের মাঝে সাড়ে ১১ লক্ষ টাকার চেক বিতরণ

মোঃ আব্দুল হান্নান : ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

১০ জুন ২০২৫ মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ২১ জন সাংবাদিকের মাঝে চেক বিতরণ করেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কাউসার আহাম্মদ।

এ সময় প্রধান অতিথি বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় প্রয়াত সাংবাদিক পরিবার এবং অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের সহায়তা দেওয়া হচ্ছে। এটি চলমান প্রক্রিয়া। তিনি আগামী দিনে জেলা থেকে তালিকা প্রণয়নের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতার উপর গুরুত্বারোপ করেন।

ওই সময় প্রবীণ সাংবাদিক আফজালুর রহমানের হাতে ১ লক্ষ টাকার চেক সহ আরো ২০ জন অসুস্থ-অসচ্ছল সাংবাদিকের হাতে ৫০ হাজার টাকার সহায়তার চেক তুলে দেওয়া হয়।

চেক বিতরণ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারি কমিশনার প্রিন্স সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা সাবেক সভাপতি মোঃ আরজু,সহ আরো অনেকেই।

ওই সময় আমন্ত্রিত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের প্রাক্তন নেতারা তাদের বক্তৃতায় কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে তারা আগামীতে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের সহায়তা বাড়ানোর দাবি জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস।অনুষ্টানটি পরিচালনা করেন এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমানের পারভেজ।

Share this news as a Photo Card

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : চ্যানেল ওয়ান বাংলা টিভির সম্পাদক ও পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের মুখপাত্র সাংবাদিক দেবাশীষ মজুমদার দিপুর পিতা ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন।

তিনি আজ সোমবার ১৫ মার্চ বেলা ১১ টার সময় নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে সাংবাদিক সমাজ ও সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সাংবাদিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এদিকে সাংবাদিক দেবাশীষ মজুমদার দিপুর পিতার মৃত্যুতে দৈনিক চ্যানেল নিউজ ও চ্যানেল নিউজ অনলাইনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

সাংবাদিক দেবাশীষ মজুমদার দিপুর পিতৃ বিয়োগ : এলাকায় শোকের ছায়া

One response to “ব্রাহ্মণবাড়িয়ায় ২১ জন সাংবাদিকের মাঝে সাড়ে ১১ লক্ষ টাকার চেক বিতরণ”

  1. 888slot says:

    Tại 888slot , người chơi có cơ hội trải nghiệm một thế giới cá cược thể thao phong phú với nhiều môn thể thao hấp dẫn như bóng đá, bóng rổ, tennis và đua xe. Hệ thống cá cược thể thao của nhà cái này không chỉ đơn thuần cung cấp các lựa chọn cá cược mà còn mang đến cho người chơi những loại kèo cược đa dạng, từ kèo châu Á, kèo châu Âu cho đến các kèo cược theo hiệp, giúp người chơi có nhiều sự lựa chọn phù hợp với sở thích và chiến lược cá cược của mình. TONY01-30H

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
11 June 2025

ব্রাহ্মণবাড়িয়ায় ২১ জন সাংবাদিকের মাঝে সাড়ে ১১ লক্ষ টাকার চেক বিতরণ

নিউজ লিংক কমেন্টসে