পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে খিচুড়ি ভোজ ও আলোচনা সভা

পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে খিচুড়ি ভোজ ও আলোচনা সভা

দেবাশীষ মজুমদার : পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো খিচুড়ি ভোজ ও আগামী জানুয়ারি মাসে বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক স্বাধীন কণ্ঠের প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর মোতালেব টিটু, ৪৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আশরাফ উদ্দিন সিপন।

সভায় সভাপতিত্ব করেন পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।

এছাড়াও ইউনিটির সকল সদস্যগণ অংশগ্রহণ করে বর্ষপূর্তি উপলক্ষে সম্ভাব্য বৃহৎ আয়োজন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা করেন। বক্তারা আশা প্রকাশ করেন, পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটি আগামী দিনে সাংবাদিকদের কল্যাণে, সত্য ও ন্যায় প্রতিষ্ঠায়, এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

সভায় বক্তারা আরও বলেন, “এই সংগঠন কোনো পদবিভাগ ছাড়াই এক এবং অভিন্ন পরিবার হিসেবে কাজ করছে। সাংবাদিকতার মান উন্নয়ন ও গণমানুষের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করতে সবাই মিলে একযোগে কাজ করাই হবে আমাদের প্রধান অঙ্গীকার।”

খিচুড়ি ভোজ শেষে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।

Share this news as a Photo Card

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : চ্যানেল ওয়ান বাংলা টিভির সম্পাদক ও পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের মুখপাত্র সাংবাদিক দেবাশীষ মজুমদার দিপুর পিতা ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন।

তিনি আজ সোমবার ১৫ মার্চ বেলা ১১ টার সময় নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে সাংবাদিক সমাজ ও সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সাংবাদিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এদিকে সাংবাদিক দেবাশীষ মজুমদার দিপুর পিতার মৃত্যুতে দৈনিক চ্যানেল নিউজ ও চ্যানেল নিউজ অনলাইনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

সাংবাদিক দেবাশীষ মজুমদার দিপুর পিতৃ বিয়োগ : এলাকায় শোকের ছায়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
30 August 2025

পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে খিচুড়ি ভোজ ও আলোচনা সভা

নিউজ লিংক কমেন্টসে