ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের মৃত্যু

ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের মৃত্যু

চ্যানেল নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। জানা গেছে, তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মী সোহেল রানা জানান, ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ঢাবির কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় লাইভে ছিলেন তরিকুল শিবলী। হঠাৎ অচেতন হয়ে পড়ে যান। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানায়। বর্তমানে উত্তরার দিয়াবাড়ি এলাকায় থাকতেন। দুই মেয়ের জনক ছিলেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : চ্যানেল ওয়ান বাংলা টিভির সম্পাদক ও পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের মুখপাত্র সাংবাদিক দেবাশীষ মজুমদার দিপুর পিতা ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন।

তিনি আজ সোমবার ১৫ মার্চ বেলা ১১ টার সময় নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে সাংবাদিক সমাজ ও সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সাংবাদিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এদিকে সাংবাদিক দেবাশীষ মজুমদার দিপুর পিতার মৃত্যুতে দৈনিক চ্যানেল নিউজ ও চ্যানেল নিউজ অনলাইনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

সাংবাদিক দেবাশীষ মজুমদার দিপুর পিতৃ বিয়োগ : এলাকায় শোকের ছায়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
09 September 2025

ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের মৃত্যু

নিউজ লিংক কমেন্টসে