সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির

সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির

চ্যানেল নিউজ ডেস্ক : জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাইব্যুনালে আনা হয়।

রায় ঘোষণার দিন হওয়ায় সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। গত বৃহস্পতিবারও রায়ের তারিখ নির্ধারণের পর সুপ্রিম কোর্ট প্রশাসন সেনা মোতায়েনের জন্য চিঠি পাঠিয়েছিল, যা অনুযায়ী সেনা সদস্যরা সেদিনও দায়িত্ব পালন করেন।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজকের রায় ঘোষণা করবেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন— বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পলাতক অবস্থায় আছেন। একমাত্র গ্রেফতার হওয়া আসামি হলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

গত ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের সময় মামুন আদালতে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন। সে সময় তিনি রাজসাক্ষী হওয়ার আবেদনও জমা দেন, যা মামলাটিকে আরও আলোচিত করে তোলে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

3 responses to “সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
17 November 2025

সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির

নিউজ লিংক কমেন্টসে