ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন : সম্পাদক মাইনুল হাসান

ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন : সম্পাদক মাইনুল হাসান

চ্যানেল নিউজ ডেস্ক : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল নির্বাচিত হয়েছেন। তারা দুজন আগের কমিটিতেও একই পদে নির্বাচিত হয়েছিলেন।

রোববার (৩০ নভেম্বর) ডিআরইউ প্রাঙ্গণে নির্বাচন কমিশনের চেয়ারম্যান এম এ আজিজ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, মোট ১ হাজার ৭৫৫ ভোটারের মধ্যে ১ হাজার ৪৪৪ জন ভোট দিয়েছেন। এর আগে, সকাল ৯টায় রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল ৫টায়।

এদিকে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মেহদী আজাদ মাসুম। যুগ্ম সম্পাদক পদে মো. জাফর ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক পদে এম এম জসিম নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে নারী বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস পান্না নির্বাচিত হয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক পদে ওমর ফারুক রুবেল নির্বাচিত হয়েছেন। সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মনোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আপ্যায়ন সম্পাদক পদে আমিনুল হক ভূইয়া নির্বাচিত হয়েছেন। কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য (৭টি) পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে- মো. আকতার হোসেন, আলী আজম, মাহফুজ সাদি (মো. মাহফুজুর রহমান), আল-আমিন আজাদ, মোহাম্মদ নঈমুদ্দীন ও সুমন চৌধুরী। মো. আব্দুল আলীম ও মো. মাজাহারুল ইসলাম একই ভোট পাওয়ায় তাদের বিষয়ে নতুন কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানান নির্বাচন কমিশনের চেয়ারম্যান এম এ আজিজ।

Share this news as a Photo Card

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : চ্যানেল ওয়ান বাংলা টিভির সম্পাদক ও পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের মুখপাত্র সাংবাদিক দেবাশীষ মজুমদার দিপুর পিতা ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন।

তিনি আজ সোমবার ১৫ মার্চ বেলা ১১ টার সময় নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে সাংবাদিক সমাজ ও সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সাংবাদিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এদিকে সাংবাদিক দেবাশীষ মজুমদার দিপুর পিতার মৃত্যুতে দৈনিক চ্যানেল নিউজ ও চ্যানেল নিউজ অনলাইনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

সাংবাদিক দেবাশীষ মজুমদার দিপুর পিতৃ বিয়োগ : এলাকায় শোকের ছায়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
30 November 2025

ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন : সম্পাদক মাইনুল হাসান

নিউজ লিংক কমেন্টসে